ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে শুক্রবার বিকেল সাড়ে তিন টায় উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। নিহত তিন জনের মধ্যে দুই জনের নাম জানা গেছে।


নিহতরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম (৩৫), মো. শাহআলম (৩২)।


বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুর ইসলাম জানান, টিনভর্তি একটি ট্রাকে উঠে ৫ জন উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ট্রাক চরভাবলা এলাকায় পৌঁছলে পিছন থেকে আরেকটি ধাক্কা দেয়। এতে টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑